ফরিদপুরে এমকে মোটরস এর শোরুমের উদ্বোধন
- আপডেট সময় : ১০:০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার
ফরিদপুর শহরের গোয়ালচামটে নাসির সাইনটেক্স মটরসের ডিলার এম কে মটরস এর শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে এম কে মটরসের প্রোপাইটার শেখ মারুফের সভাপতিত্বে ফিতা কেটে শো রুমটির শুভ উদ্বোধন করেন নাসির সাইনটেক্স মটরসের নির্বাহী পরিচালক মো: জাকির হোসেন, রিজওনল সেলস ম্যানেজার মো: ইমরান খান,সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মো: অভি, ফরিদপুর মটর পার্টস এসোসিয়েশনের সভাপতি মো: জিল্লুর রহমান,সাধারণ সম্পাদক এ এস এম সিদ্দিকুর, তরুন সমাজসেবক ইঞ্জিনিয়ার রুবেল,এম কে মটরসের স্বত্বাধিকারী কবির হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা আমজাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দুই জন উদ্বোধনী ক্রেতার নিকট চাবি হস্তান্তর করা হয়।
এসময় বক্তারা জানান, কর্মজীবি নারী ও মেয়েদের সড়কে নিরাপদে চলাচলের জন্য নাসির সাইনটেক্স মটরস বাজারে নিয়ে আসছে আরামদায়ক স্কুটি মটর সাইকেল। ইতি মধ্যে মটর সাইকেলটি নারীদের নিকট জনপ্রিয় হয়ে উঠছে।


























