ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শুভেচ্ছা বার্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

Oplus_16908320

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ শুভেচ্ছা বার্তায় ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সকল সাংবাদিক, দেশ ও বিদেশে কর্মরত সকল গণমাধ্যমকর্মী, ফরিদপুর জেলাবাসী এবং সমগ্র দেশের জনগণকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, ত্যাগ, সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার মহান শিক্ষা নিয়ে প্রতি বছর আমাদের মাঝে উপস্থিত হয় পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সকল মানুষের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ—এটাই তাদের প্রত্যাশা।

তারা আরও বলেন, সমাজের উন্নয়ন, সত্য প্রকাশ ও জনস্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গণমাধ্যমকর্মীরা। দেশের এই ক্রান্তিলগ্নে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল সাংবাদিক যেন নিরাপদ ও সুস্থ পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সেই কামনাও ব্যক্ত করেন তারা।

এছাড়াও ফরিদপুর জেলা সহ সারাদেশে দায়িত্ব পালনরত সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। তারা বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

সবশেষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশির সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয় এবং ঈদ সকলের জীবনে আনন্দ ও কল্যাণ বয়ে আনুক—এই দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শুভেচ্ছা বার্তা

আপডেট সময় : ০৪:১৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬