ফরিদপুরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জসিম হাওলাদার
- আপডেট সময় : ০৬:২১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি:
মরহুম আব্দুল মান্নান হাওলাদারের জ্যৈষ্ঠপুত্র মোঃ জসিম হাওলাদার ফরিদপুর জেলা সহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। বাংলার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক ঈদের আনন্দ।”
জানা যায়, মোঃ জসিম হাওলাদার দীর্ঘদিন ধরে ফরিদপুর মটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়ন ১০৫৫-এর শ্রমিকদের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। সংগঠনের কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও তিনি সবসময় শ্রমিকদের সুখ-দুঃখে পাশে দাঁড়ান এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।
এছাড়াও তিনি সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে যাচ্ছেন। তার প্রয়াত পিতা মরহুম আব্দুল মান্নান হাওলাদারও শ্রমিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে শ্রমিকরা জানান।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মোঃ জসিম হাওলাদার ফরিদপুর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী, শ্রমিক সমাজসহ জেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।



















