ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্র্যাক সিডের উদ্যোগে ফরিদপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্র্যাক সিডের উদ্যোগে ফরিদপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মধুখালীতে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ,অভিযুক্ত রিপন মল্লিক কে আটক করেছে পুলিশ  করবো কাজ, গড়বো দেশ — সবার আগে বাংলাদেশ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার ফরিদপুরের সালথায় হামলার জেরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, আহত ২ জাতীয় পরিচয়পত্রে বাধ্যতামূলক মোবাইল নম্বর সংযুক্তির ব্যাপারে আমার কিছু কথা অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আমার আহ্বান নগরকান্দায় বড় ভাইয়ের হাতের কব্জি কাটলেন ছোট ভাই ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত ফরিদপুরে বিএসটিআই’র সমন্বিত মোবাইল কোর্টে ৮ মামলায় জরিমানা ১ লাখ ৪৮ হাজার টাকা

শোক বার্তাঃ দৈনিক ফরিদপুর মহানগর বার্তাঃ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়, আপসহীন নেতৃত্বের প্রতীক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই।
তিনি জন্মগ্রহণ করেন ১৫ আগস্ট ১৯৪৫ সালে। দীর্ঘদিন ধরে নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে ভুগে ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম, সাহস ও নেতৃত্বের এক অনন্য প্রতীক। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষায় তাঁর ভূমিকা জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। দৃঢ়চেতা মনোবল, দূরদর্শী নেতৃত্ব ও আপোষহীন অবস্থান তাঁকে সাধারণ মানুষের হৃদয়ে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।
এই মহীয়সী নেত্রীর প্রয়াণে জাতি একজন অভিভাবকসম নেত্রীকে হারাল। তাঁর শূন্যতা কোনোভাবেই পূরণ হবার নয়। রাজনীতি, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণার উৎস হয়ে থাকবে।
এই শোকাবহ ও বেদনাবিধুর সময়ে ফরিদপুর মহানগর বার্তা পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি, বিশেষ করে তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানসহ পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশে ও বিদেশে অবস্থানরত বিএনপি পরিবারের সকল নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের শোক ও বেদনায় আমরা গভীরভাবে শরিক।
দেশ, জাতি ও গণমাধ্যম অঙ্গনে যে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে, তা দীর্ঘদিন অনুভূত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও সংগ্রামী আদর্শ আমাদের চেতনায় চির অম্লান হয়ে থাকবে।

শোক প্রকাশেঃ

ফরিদপুর মহানগর বার্তা পরিবার
নাজমুল হুদা বাশার
প্রকাশক ও সম্পাদক
রেজাউল করিম
ভারপ্রাপ্ত সম্পাদক

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শোক বার্তাঃ দৈনিক ফরিদপুর মহানগর বার্তাঃ

আপডেট সময় : ১০:৪৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫