ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্র্যাক সিডের উদ্যোগে ফরিদপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্র্যাক সিডের উদ্যোগে ফরিদপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মধুখালীতে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ,অভিযুক্ত রিপন মল্লিক কে আটক করেছে পুলিশ  করবো কাজ, গড়বো দেশ — সবার আগে বাংলাদেশ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার ফরিদপুরের সালথায় হামলার জেরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, আহত ২ জাতীয় পরিচয়পত্রে বাধ্যতামূলক মোবাইল নম্বর সংযুক্তির ব্যাপারে আমার কিছু কথা অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আমার আহ্বান নগরকান্দায় বড় ভাইয়ের হাতের কব্জি কাটলেন ছোট ভাই ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত ফরিদপুরে বিএসটিআই’র সমন্বিত মোবাইল কোর্টে ৮ মামলায় জরিমানা ১ লাখ ৪৮ হাজার টাকা

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর

ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার (৩১ জানুয়ারি) ২০২৬ইং অত্যন্ত জমকালো আয়োজনে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সুশৃঙ্খল কুচকাওয়াজ ও নানান ক্রীড়া ইভেন্টে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

সকাল ৯টা থেকে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, সালাম গ্রহণ এবং ক্রীড়া শপথের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফরিদপুর-এর সভানেত্রী জনাব কামরুন নাহার পপি।
এছাড়াও ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্ষুদে অ্যাথলেটদের উৎসাহ প্রদান করেন।

পুলিশের পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ মর্যাদা লাভ করে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় মূল ক্রীড়া প্রতিযোগিতা। দৌড়সহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও শারীরিক সক্ষমতার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে খেলার মাঠ থেকেই। জেলা পুলিশ সবসময়ই এই প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে পাশে থাকবে। সবশেষে অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬