ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক 

ফরিদপুরের জনসমুদ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ, দেশের সব ক্ষমতার উৎস জনগণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৬৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুরঃ

ফরিদপুরে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান ভাষণ দিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। এতে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ভাষণে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে এবং ফরিদপুরকে বিভাগ ঘোষণা করলে যদি জনগণের উপকার হয় ও উন্নয়ন ত্বরান্বিত হয়, তবে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ, আর সেই বিশ্বাস থেকেই দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়।

নদীভাঙন সমস্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত পদ্মা ও সংশ্লিষ্ট নদীভাঙন সমস্যার কার্যকর সমাধান করা হবে। কৃষিখাতের উন্নয়নে কৃষকদের জন্য বিশেষ কৃষক কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান, যার মাধ্যমে সহজেই বীজ, সার ও কীটনাশক পাওয়া যাবে। নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি গ্রাম ও শহরে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

পানির সংকট নিরসনে ফরিদপুর অঞ্চলে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, দক্ষিণাঞ্চলের কৃষি, শিল্প ও কর্মসংস্থানে সঠিক নীতি ও সুশাসন নিশ্চিত করা গেলে এ অঞ্চল দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হতে পারে। ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন এবং পরবর্তীকালে বিভিন্ন গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার সংগ্রাম অব্যাহত রয়েছে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ—অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে জনসভা সম্পন্ন হয়। নেতৃবৃন্দ বলেন, ফরিদপুরের এই জনসমাগম জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের জনসমুদ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ, দেশের সব ক্ষমতার উৎস জনগণ।

আপডেট সময় : ১১:৪৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬