ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক 

ফরিদপুর পুলিশ হাসপাতালে প্যাথলজি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে ফরিদপুর পুলিশ হাসপাতাল-এ নতুন প্যাথলজি বিভাগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভাগের শুভ উদ্বোধন ঘোষণা করেন মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের সদস্য ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি জানান, আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবলের সমন্বয়ে চালু হওয়া প্যাথলজি বিভাগটি দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে বাহিরে গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর প্রয়োজনীয়তা কমবে, সময় ও ব্যয় সাশ্রয় হবে এবং চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এবং ডা. সৈয়দ হাসানুল কবীর, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, ফরিদপুর। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবেই এই প্যাথলজি বিভাগ চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ পুলিশ সদস্যদের চিকিৎসা সুবিধা সম্প্রসারণে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর পুলিশ হাসপাতালে প্যাথলজি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময় : ০৩:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬