ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় জমি নিয়ে বিরোধে হামলার, বাবা-ছেলে আহত শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত

মরহুম বন্ধু মাসুদ রানার কন্যার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন আবেগঘন প্রতিক্রিয়া ফরিদপুর মহানগর প্রেস ক্লাব সভাপতির নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: মরহুম মাসুদ রানা (রানা)–এর বড় কন্যা জান্নাতুল মাওয়া পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল ২৫ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হলে এ সুখবর ছড়িয়ে পড়ে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে। এ সংবাদে গভীর আনন্দ ও আবেগ প্রকাশ করেছেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাব–এর সভাপতি নাজমুল হুদা বাশার। তিনি বলেন, “বন্ধু রানা আজ বেঁচে থাকলে কতটাই না খুশি হতো! মেয়ের এই সাফল্য দেখে বুক ভরে যেত তার। জান্নাতুল মাওয়া যদি আজ বাবার হাত ধরে এই আনন্দ ভাগাভাগি করতে পারতো—তাহলে মুহূর্তটি আরও পরিপূর্ণ হতো।” জান্নাতুল মাওয়া ফরিদপুরের মিয়া পাড়া, পশ্চিম খাবাশপুর এলাকার আদর্শ বালিকা মাদ্রাসা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। অল্প বয়সেই পিতৃহারা এই মেধাবী শিক্ষার্থীর এমন কৃতিত্বে গর্বিত তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। সভাপতি নাজমুল হুদা বাশার আরও স্মৃতিচারণ করে জানান, ছোটবেলায় রানা একদিন মেয়েকে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে এসেছিলেন। সেই সময় তোলা একটি ছবির কথা উল্লেখ করে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ছবিটি তুলেছিল আমাদেরই বন্ধু রানা। আজ সে নেই, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর মেয়ের সাফল্য আমাদের হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবে।” তিনি দেশবাসীর কাছে জান্নাতুল মাওয়ার জন্য দোয়া কামনা করেন এবং বলেন, “ভালো থাকিস মা, ফি আমানিল্লাহ। আল্লাহ যেন তোমাকে মানুষের মতো মানুষ হওয়ার তাওফিক দেন এবং তোমার বাবার স্বপ্ন পূরণের শক্তি দান করেন।” বন্ধুর কন্যার এই অর্জনে আনন্দের সঙ্গে মিশে আছে না-পাওয়ার বেদনা। তবুও জান্নাতুল মাওয়ার সাফল্য প্রমাণ করে—স্বপ্ন থেমে থাকে না, প্রজন্ম থেকে প্রজন্মে তা বেঁচে থাকে ভালোবাসা ও দোয়ার শক্তিতে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর প্রতিনিধি 

মরহুম মাসুদ (রানা)–এর বড় কন্যা জান্নাতুল মাওয়া পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল ২৫ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হলে এ সুখবর ছড়িয়ে পড়ে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে।

এ সংবাদে গভীর আনন্দ ও আবেগ প্রকাশ করেছেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাব–এর সভাপতি নাজমুল হুদা বাশার। তিনি বলেন, “বন্ধু রানা আজ বেঁচে থাকলে কতটাই না খুশি হতো! মেয়ের এই সাফল্য দেখে বুক ভরে যেত তার। জান্নাতুল মাওয়া যদি আজ বাবার হাত ধরে এই আনন্দ ভাগাভাগি করতে পারতো—তাহলে মুহূর্তটি আরও পরিপূর্ণ হতো।”

জান্নাতুল মাওয়া ফরিদপুরের মিয়া পাড়া, পশ্চিম খাবাশপুর এলাকার আদর্শ বালিকা মাদ্রাসা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। অল্প বয়সেই পিতৃহারা এই মেধাবী শিক্ষার্থীর এমন কৃতিত্বে গর্বিত তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।

সভাপতি নাজমুল হুদা বাশার আরও স্মৃতিচারণ করে জানান, ছোটবেলায় রানা একদিন মেয়েকে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে এসেছিলেন। সেই সময় তোলা একটি ছবির কথা উল্লেখ করে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ছবিটি তুলেছিল আমাদেরই বন্ধু রানা। আজ সে নেই, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর মেয়ের সাফল্য আমাদের হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবে।”

তিনি দেশবাসীর কাছে জান্নাতুল মাওয়ার জন্য দোয়া কামনা করেন এবং বলেন, “ভালো থাকিস মা, ফি আমানিল্লাহ। আল্লাহ যেন তোমাকে মানুষের মতো মানুষ হওয়ার তাওফিক দেন এবং তোমার বাবার স্বপ্ন পূরণের শক্তি দান করেন।”

বন্ধুর কন্যার এই অর্জনে আনন্দের সঙ্গে মিশে আছে না-পাওয়ার বেদনা। তবুও জান্নাতুল মাওয়ার সাফল্য প্রমাণ করে—স্বপ্ন থেমে থাকে না, প্রজন্ম থেকে প্রজন্মে তা বেঁচে থাকে ভালোবাসা ও দোয়ার শক্তিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মরহুম বন্ধু মাসুদ রানার কন্যার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন আবেগঘন প্রতিক্রিয়া ফরিদপুর মহানগর প্রেস ক্লাব সভাপতির নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: মরহুম মাসুদ রানা (রানা)–এর বড় কন্যা জান্নাতুল মাওয়া পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল ২৫ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হলে এ সুখবর ছড়িয়ে পড়ে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে। এ সংবাদে গভীর আনন্দ ও আবেগ প্রকাশ করেছেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাব–এর সভাপতি নাজমুল হুদা বাশার। তিনি বলেন, “বন্ধু রানা আজ বেঁচে থাকলে কতটাই না খুশি হতো! মেয়ের এই সাফল্য দেখে বুক ভরে যেত তার। জান্নাতুল মাওয়া যদি আজ বাবার হাত ধরে এই আনন্দ ভাগাভাগি করতে পারতো—তাহলে মুহূর্তটি আরও পরিপূর্ণ হতো।” জান্নাতুল মাওয়া ফরিদপুরের মিয়া পাড়া, পশ্চিম খাবাশপুর এলাকার আদর্শ বালিকা মাদ্রাসা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। অল্প বয়সেই পিতৃহারা এই মেধাবী শিক্ষার্থীর এমন কৃতিত্বে গর্বিত তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। সভাপতি নাজমুল হুদা বাশার আরও স্মৃতিচারণ করে জানান, ছোটবেলায় রানা একদিন মেয়েকে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে এসেছিলেন। সেই সময় তোলা একটি ছবির কথা উল্লেখ করে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ছবিটি তুলেছিল আমাদেরই বন্ধু রানা। আজ সে নেই, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর মেয়ের সাফল্য আমাদের হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবে।” তিনি দেশবাসীর কাছে জান্নাতুল মাওয়ার জন্য দোয়া কামনা করেন এবং বলেন, “ভালো থাকিস মা, ফি আমানিল্লাহ। আল্লাহ যেন তোমাকে মানুষের মতো মানুষ হওয়ার তাওফিক দেন এবং তোমার বাবার স্বপ্ন পূরণের শক্তি দান করেন।” বন্ধুর কন্যার এই অর্জনে আনন্দের সঙ্গে মিশে আছে না-পাওয়ার বেদনা। তবুও জান্নাতুল মাওয়ার সাফল্য প্রমাণ করে—স্বপ্ন থেমে থাকে না, প্রজন্ম থেকে প্রজন্মে তা বেঁচে থাকে ভালোবাসা ও দোয়ার শক্তিতে।

আপডেট সময় : ০৬:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬