মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭ টি দোকান
- আপডেট সময় : ০৯:৩২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

শাখাওয়াত হোসেন মোল্লা: মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।
সোমবার রাত দেড়টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার-চেচামেচি শুরু করলে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। অল্প সময়ের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে এবং একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এর আগেই পুড়ে ছাই হয়ে যায় গার্মেন্টস, ফার্মেসীসহ ৭টি দোকান।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তপন পাল জানান, আগুনে ৭টি দোকান পুড়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
###
শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর প্রতিনিধি
তাং ১৭-০৩-২০২৬
মোবাইল:০১৭১১-০২৭৫১১





















