ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্ধারিত সময়ে না খোলায় পূর্ব আটখালী কমিউনিটি ক্লিনিকে ভোগান্তি।  নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পালিয়েছে পৌরসভা বিএনপি’র মতবিনিময় ও গন সংবর্ধনা অনুষ্ঠানে এমপি হেলেন জেরিন খান ‎ পত্নীতলায় কৃষকের তথ্য সংগ্রহের উদ্ধোধন পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার ফরিদপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগ: জমি মাপজোককে কেন্দ্র করে একই পরিবারের ৫ জন আহত, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি আদালতের রায় পক্ষে গেলেও জমি বুঝে পাচ্ছেন না মস্তফা ভাঙ্গায় ভুয়া হোয়াটসঅ্যাপ পরিচয়ে প্রতারণা, আটক ১ ফরিদপুরে দুই দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ ফরিদপুরে দুই দিন নিখোঁজ থাকার পর পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্ত করার জন্য কাজ করছে সরকার; মাদারীপুরে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাখাওয়াত হোসেন মোল্লা,মাদারীপুর প্রতিনিধিঃ

জাতীয় সংসদ-এর হুইপ ও শরিয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহারম্মদ অপু বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কোন প্রতিশ্রুতি দেন না। তিনি এ দেশকে ভালবাসেন। তাই তার দেয়া প্রতিটি কথাই বাস্তবায়ন করছেন। দেশকে দারিদ্রমুক্ত ও ক্ষুধামুক্ত করার জন্য মানুষের সমস্যার কথা শুনে, সেগুলো বাস্তবায়ন করার জন্য নির্দেশও দিচ্ছেন তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ)বিকেলে সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ থেকে চরমুগরিয়া এলাকার খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একই অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, নিজের হাতে কোদাল ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন, ঠিক তেমনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও পুনরায় এই কর্মসূচির উদ্বোধন করছেন। এখন মনে হচ্ছে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন চলছে, এতে মানুষের দুর্ভোগ লাঘব হচ্ছে। ভোটের কালি মানুষের হাত থেকে না উঠতেই, ফ্যামিলি কার্ড হাতে চলে গেছে তাদের হাতে। খাল খনন কর্মসূচি উদ্বোধন হয়েছে, ফ্যামিলি কার্ড পেয়েছেন মায়েরা। এখন কৃষক কার্ড যারা পাবেন তার সৌভাগ্যবান।

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, পুলিশ সুপার মো. এহতেশামুল হকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক নেত্রীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্ত করার জন্য কাজ করছে সরকার; মাদারীপুরে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি

আপডেট সময় : ০৪:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬