নগরকান্দায় কেএম ওবায়দুর রহমানের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০১:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৭ বার পড়া হয়েছে

সেক মোহাম্মদ আফজাল
বিশেষ প্রতিনিধি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গনতন্ত্রের সিংহ পুরুষ, সাবেক মন্ত্রী বিএনপির প্রয়াত মহাসচিব ও জাতীয় স্হায়ী কমিটির সদস্য কেএম ওবায়দুর রহমানের মাগফিরাত কামনায় নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ আশরাফ আলী মন্সীর উদ্যোগে ১৭ মার্চ মঙ্গলবার শাকপালদিয়া আলহেরা ইসলামী কিন্ডারগার্টেন মাদ্রাসা মাঠে দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পার্টি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ফিরোজ খান
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আশরাফ আলী মুন্সী, তিনি তার বক্তব্য বলেন পবিত্র রমজান সংষম সিয়াম সাধনার মাস সকল প্রকার গুনাহ হতে মুক্তির মাস তাই আমি একটি দল করি আমার প্রিয় নেতা কেএম ওবায়দুর রহমানের রুহের মাগফেরাত এবং আমার পিতা মাতা আত্নীয় স্বজনদের মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আর-ও ভালো কিছু করতে পারি।
দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপি নেতা আলীমুজ্জামান সেলু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাসাস এর নগরকান্দা উপজেলা শাখার আহবায়ক ও তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জহিরউদ্দিন চোকদার লুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ খায়রুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।





















