ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর :
ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডার আওতায় স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং শান্তি বিষয়ক স্থানীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শহরের এসডিসি কনফারেন্স রুমে রাসিন ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর যৌথ আয়োজনে এবং ইউএন উইমেনের সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর পরিচালক শাহনাজ সুমি। অনুষ্ঠানে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের উপ-পরিচালক নাসরিন বেগম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি শিপ্রা রায়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাসউদা হোসেন, কোতয়ালী থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল্লাহ বিশ্বাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মালেক তালুকদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, শহর সমাজসেবা কর্মকর্তা এস. এম. সুজাউদ্দিন রাশেদ এবং ব্লাস্ট ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী।
এছাড়া কর্মশালায় ফরিদপুর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (এফডিএ) উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফ-এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বিরসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় নারী, শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, নারীর অংশগ্রহণ বৃদ্ধি, সহিংসতা প্রতিরোধ এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।



















