ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজ এড হক কমিটি সভাপতিকে ঘিরে উত্তেজনা, মানববন্ধন মধুখালী উপজেলার সরকারি হলরুম এখন রাজমিস্ত্রিদের বসতঘর জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন ফরিদপুরে কোরবানির চামড়া সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণে বিসিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাহানারা বেগম ও শিশু সামিয়া হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, গ্রেফতার মূল আসামি ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ আটক ১ ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাকিব হাসান, জামালপুর।

জামালপুর সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) সিংহজানী এলএসডি সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা কার্যালয়ে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে এ শুভ উদ্বোধন করা হয়।

বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। গুদামে মানসম্মত ধান-চাল সংগ্রহ নিশ্চিত করার পাশাপাশি কৃষকরা যেন কোনো ধরনের হয়রানি বা দালালের খপ্পরে না পড়েন, সে বিষয়েও সংশ্লিষ্টদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজনীন আখতার, ইসরাত আহামেদ, জেলা চালকল মালিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

জানা গেছে, বোরো সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১,২৫৪.৮৮০ মে.টন, যার প্রতি কেজি ক্রয়মূল্য ৪৯ টাকা। আতপ চালের লক্ষ্যমাত্রা ৮৮ মে.টন, প্রতি কেজি ৪৮ টাকা এবং ধানের বরাদ্দকৃত লক্ষ্যমাত্রা ৩,৫৫০ মে.টন, যার সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৬ টাকা।

এছাড়া ১,২০০ জন কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মে.টন এবং সর্বনিম্ন ৩ মণ ধান ক্রয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৫:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬