ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামিসা হত্যাকাণ্ডে ক্ষোভ ও উদ্বেগ: শিশু নিরাপত্তায় কঠোর পদক্ষেপের দাবি ফরিদপুর মহানগর প্রেস ক্লাব এর সভাপতির কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়) ফরিদপুরে দোকানের ক্যাশ বক্স থেকে ৬৫ হাজার টাকা চুরির অভিযোগ ফরিদপুরে রামিসা ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত রামিসা হত্যাকাণ্ডে মানবিক সমাজ গড়ার আহ্বান জেলা পরিষদের প্রশাসক পলাশ খান এর ফরিদপুরে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ ফরিদপুরে ছালাম বেপারী হত্যা মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ নগরকান্দায় রাতভর অবৈধ মাটি কাটার অভিযোগ, অতিষ্ঠ স্থানীয়রা

রামিসা হত্যাকাণ্ডে মানবিক সমাজ গড়ার আহ্বান জেলা পরিষদের প্রশাসক পলাশ খান এর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক :

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ শিশু রামিসা আক্তারের মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “শিশু রামিসা আক্তারের নিষ্পাপ মুখ আজ শুধু একটি পরিবারের কান্না নয়, পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। যে বয়সে একটি শিশু স্কুলব্যাগ কাঁধে নিয়ে স্বপ্ন দেখতে শেখে, সেই বয়সেই তাকে নির্মমতার শিকার হতে হয়েছে।”

তিনি আরও বলেন, ঘটনার পর লাশ গুমের চেষ্টার মতো অমানবিক তথ্য সমাজকে আরও বিস্মিত ও ব্যথিত করেছে। এ ঘটনায় দ্রুত আসামি গ্রেফতার, চার্জশিট প্রদান এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

আফজাল হোসেন খান পলাশ বলেন, “আমাদের আরও বড় প্রশ্ন করা দরকার—আমরা আসলে কেমন সমাজে পরিণত হচ্ছি? একসময় মানুষ অন্যায়ের আগে বিবেককে ভয় পেত। পরিবার, ধর্ম ও সামাজিক মূল্যবোধ মানুষকে সংযত রাখত। কিন্তু আজ অর্থ, প্রভাব ও স্বার্থের কাছে মানবিকতা হার মানছে।”

তিনি বলেন, প্রতিটি ঘটনার পর মানুষ সাময়িকভাবে ক্ষুব্ধ হলেও কিছুদিন পর তা ভুলে যায়। কিন্তু প্রকৃত পরিবর্তনের জন্য শুধু বিচার দাবি করলেই হবে না, পরিবার ও সমাজকে মানবিক মূল্যবোধ চর্চায় আরও সচেতন হতে হবে।

জেলা পরিষদ প্রশাসক আরও বলেন, “সন্তানকে শুধু সফল মানুষ নয়, ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পরিবার, সমাজ ও আমাদের সবার। রামিসার মৃত্যু যেন আরেকটি খবর হয়ে না থাকে, এটি হোক আমাদের বোধোদয়ের কারণ।”

তিনি সমাজে মানবিকতা, ন্যায়বোধ ও বিবেক জাগ্রত রাখার ওপর গুরুত্বারোপ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতন সমাজ গঠনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রামিসা হত্যাকাণ্ডে মানবিক সমাজ গড়ার আহ্বান জেলা পরিষদের প্রশাসক পলাশ খান এর

আপডেট সময় : ০১:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬