ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তালমা ইউনিয়নবাসীকে চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়ার শুভেচ্ছা ফরিদপুরে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান: কম তেল দেওয়ায় ফিলিং স্টেশনের ৪ ডিসপেন্সিং ইউনিট বন্ধ ফরিদপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আযহা উপলক্ষে রামনগর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ সাত্তার মন্ডল কানাইপুর ইউনিয়নবাসীকে চেয়ারম্যান শাহ্ মোঃ আলতাফ হুসাইনের ঈদ শুভেচ্ছা ডিক্রিরচর ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা মোঃ আলম শেখ কৈজুরীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা নাজিমউদ্দীন আহমেদ লেলিন ফরিদপুরবাসীসহ কৈজুরীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা খান মামুন

ফরিদপুরে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান: কম তেল দেওয়ায় ফিলিং স্টেশনের ৪ ডিসপেন্সিং ইউনিট বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক :

ফরিদপুর সদর উপজেলায় পরিচালিত বিএসটিআই’র সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযানে তেল পরিমাপে অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনের ৪টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ মে ২০২৬) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার বাহিরদিয়া, কোমরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে “ইব্রাহিম ফিলিং স্টেশন” নামীয় প্রতিষ্ঠানের পেট্রোল-১, পেট্রোল-২, অকটেন-১ ও ডিজেল-১ ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। পরীক্ষাকালে প্রতি ১০ লিটার জ্বালানি পরিমাপে যথাক্রমে ৯০০ মিলিলিটার, ৯০০ মিলিলিটার, ৮৫০ মিলিলিটার এবং ৪৮০ মিলিলিটার কম পাওয়া যায়।
এ অনিয়মের কারণে তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশনটির সংশ্লিষ্ট ৪টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেয় বিএসটিআই কর্তৃপক্ষ।
অভিযানে দায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক (মেট) মোসাঃ আলেয়া খাতুন এবং পরিদর্শক (মেট) মোঃ খালিদ হাসান।
বিএসটিআই সূত্রে জানা যায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের সার্ভিল্যান্স অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান: কম তেল দেওয়ায় ফিলিং স্টেশনের ৪ ডিসপেন্সিং ইউনিট বন্ধ

আপডেট সময় : ০৮:৫৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬