ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি ফরিদপুর মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩

৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম বিশেষ প্রতিবেদকঃ

শ্রমিক জননেতা মরহুম ইলিয়াস মোল্লার ছোট ভাই ও ফরিদপুর মটর ওয়ার্কার্স ১০৫৫ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ মারুফ মোল্লা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। পবিত্র ঈদুল আজহার আনন্দ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই তার প্রত্যাশা।

স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ মোল্লা দীর্ঘদিন ধরে ৮ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং কমলমতি শিশুদের জন্য খেলার মাঠ সংস্কারসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এছাড়াও ওয়ার্ডের গরিব, দুঃখী ও অসহায় মানুষের খোঁজখবর রাখা, তাদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করায় স্থানীয়দের কাছে তিনি একজন মানবিক ব্যক্তি হিসেবে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণে কাজ করার কারণে ফরিদপুর মটর ওয়ার্কার্স শ্রমিক ১০৫৫ ইউনিয়নের কার্যকরী সভাপতি হিসেবেও তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। শ্রমিকদের মাঝেও তার কর্মদক্ষতা, আন্তরিকতা ও নেতৃত্বগুণের কারণে জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মারুফ মোল্লা সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তার এমন কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা

আপডেট সময় : ১০:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬