ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপপ্রচার রোধে স্থানীয় সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এম. টি. আখতার টুটুল এই তাড়ানোকে কেন্দ্র করে আলফাডাঙ্গায় শিশুর ওপর নির্মম নির্যাতনের অভিযোগ, আটক ১ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তার, এমপি বাবুলের অভিনন্দন ফরিদপুরে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৪; নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগে মামলা রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১ সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুরের সালথায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় এজাহার দায়ের।

রাজবাড়ীতে বিএসটিআইর সার্ভিল্যান্স অভিযান, দুই ফিলিং স্টেশনের চার ডিসপেন্সিং ইউনিট বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স (স্কোয়াড) অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে পরিমাপে কম জ্বালানি সরবরাহের অভিযোগে দুইটি ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেন।

অভিযানকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত মেসার্স সপ্তবর্ণা ফিলিং স্টেশন-এর পেট্রোল ও অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ২৯০ মিলিলিটার করে জ্বালানি কম পাওয়া যায়। এ কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ১৫(৩) ধারা অনুযায়ী উভয় ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকার মেসার্স পলাশ ফিলিং স্টেশন-এর ডিজেল-১ ও ডিজেল-২ ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার করে জ্বালানি কম সরবরাহের প্রমাণ পাওয়া গেলে একই আইনের আওতায় ওই দুই ইউনিটও বন্ধ করা হয়।

অন্যদিকে মেসার্স কাজী ফিলিং স্টেশন, মেসার্স রাজবাড়ী ফিলিং স্টেশন এবং মেসার্স করিম ফিলিং স্টেশন-এর অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে পরিমাপ সঠিক পাওয়া যায়।

অভিযানে ফরিদপুরের কল্যাণপুর বাজারে অবস্থিত তালুকদার ডিজিটাল স্কেল এবং রাজবাড়ীর শ্রীপুর এলাকার আর কে এস অটো ফ্লাওয়ার মিলস-এর ব্যবহৃত ওয়েব্রিজ ও অন্যান্য স্কেলের বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

অভিযানে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান অংশগ্রহণ করেন।

বিএসটিআই সূত্র জানায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের সার্ভিল্যান্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজবাড়ীতে বিএসটিআইর সার্ভিল্যান্স অভিযান, দুই ফিলিং স্টেশনের চার ডিসপেন্সিং ইউনিট বন্ধ

আপডেট সময় : ১২:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬