ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার কালিয়াকৈরে মানববন্ধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক সাংবাদিক গালিব মাহাবুবের নতুন জীবনের সূচনা, সকলের কাছে দোয়া প্রার্থনা রাজবাড়ীতে বিএসটিআইর সার্ভিল্যান্স অভিযান, দুই ফিলিং স্টেশনের চার ডিসপেন্সিং ইউনিট বন্ধ সালথায় ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষক কর্মশালা অনুষ্ঠিত তীব্র তাপদাহে পথচারীদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট: ভাঙ্গা রাস্তার মোড়ে পানি ও হাতপাখা বিতরণ শ্রমিকের প্রতি ভালোবাসা, প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা এবং একজন সংগ্রামী মায়ের গল্প ফরিদপুরে নিখোঁজ যুবকের লাশ পাটখেত থেকে উদ্ধার 

কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে অস্ত্রের মুখে জিম্বরি করে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার ও ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।

বুধবার ৩ জুন ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ঢাকা মেট্রো-গ-১৭-৪৭৯৬ নম্বরের প্রাইভেটকারটি

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রতনপুর এলাকার আবুল হোসেনের ছেলে মো. সামিন হোসেন (৩৪), রাখালিয়াচালা এলাকার শওকত মিস্ত্রীর ছেলে মো. তুহিন আলম (২৫) এবং পূর্ব মৌচাক রহমতের ১ নম্বর গেইট এলাকার মৃত সিদ্দিকের ছেলে (পালক পিতা ব্যদেন) কাজী সাব্বির হোসেন (২৬)। তিনি বর্তমানে রাখালিয়াচালা এলাকার সায়েদ আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে গভীর রাতে রংপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার কালিয়াকৈরের সফিপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত গাড়িটি থামানোর সংকেত দেয়। গাড়ি থামানোর পর তারা চালক ও তার সহযোগীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৮ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়।

এরপর ভুক্তভোগীদের জোরপূর্বক প্রাইভেটকারে তুলে উপজেলার রতনপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও একজন সহযোগী যোগ দিয়ে তাদের প্রাণনাশের ভয় দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং ঢাকা মেট্রো-গ-১৭-৪৭৯৬ নম্বরের প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামের সার্বিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন, আসামিদের অবস্থান শনাক্তকরণ এবং অভিযান সফল করতে সাব-ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলমের দূরদর্শিতা, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও কৌশলগত ভূমিকা বিশেষভাবে কার্যকর ভূমিকা রাখে। তার নেতৃত্বাধীন অভিযানে এসআই রেজাউল করিম, এসআই ইউসুফসহ পুলিশের একটি চৌকস টিম অংশ নেয়।

বুধবার ভোর সাড়ে ৩টার দিকে পরিচালিত অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে মাদক, অপহরণ, ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে তাদের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য হিসেবে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬