ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক 

রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৩১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক ,দৈনিক ফরিদপুর মহানগর বার্তা

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের ৮৪ নম্বর কেশবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে চলমান রাস্তার পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত বিটুমিনের ধোঁয়ায় অন্তত ৩ থেকে ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (১০ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সীমানা প্রাচীরের বাইরে একটি সড়কে পিচ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ব্যবহৃত বিটুমিনের তীব্র ধোঁয়া বিদ্যালয় চত্বরে ছড়িয়ে পড়লে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া খাতুনসহ কয়েকজন শিক্ষার্থী শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও শারীরিক অসুস্থতা অনুভব করে।

ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তাদের মধ্যে নাদিয়া খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ নির্মাণাধীন রাস্তার কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১

আপডেট সময় : ০৬:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬