ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এম. টি. আখতার টুটুল এই তাড়ানোকে কেন্দ্র করে আলফাডাঙ্গায় শিশুর ওপর নির্মম নির্যাতনের অভিযোগ, আটক ১ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তার, এমপি বাবুলের অভিনন্দন ফরিদপুরে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৪; নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগে মামলা রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১ সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুরের সালথায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় এজাহার দায়ের। নওগাঁ মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পত্নীতলায় ১৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাচিনা আক্তার, ফরিদপুর 

ফরিদপুরের সদরপুর উপজেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাশক্তি, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রদর্শিত বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ এবং উদ্ভাবনী ধারণা ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী দক্ষতা ও বিজ্ঞানমনস্ক চিন্তার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন, গবেষণা এবং সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার মাধ্যমে দেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করা সম্ভব।”

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উদ্যোগ দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে এবং উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬