ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রিংকু উদ্বোধন করলেন ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

Oplus_16908290

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার, ফরিদপুর

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ৪৫ মিনিটে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীস্থ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার-কাম-স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্থানীয় সরকার বিভাগের আওতায় সকল দপ্তর, সংস্থা ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একযোগে দেশব্যাপী বৃক্ষরোপণ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাইদ হোসেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এবং মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব উন্নয়নে গুরুত্বারোপ করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। এসময় তিনি আরো বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম যখন ক্ষমতায় আসেন তখন থেকেই তিনি বৃক্ষরোপণ ও খাল খননের কর্মসূচি করেছেন। এসময় তিনি আরো বলেন প্রত্যেকটি স্কুলে ছাত্র-ছাত্রীদের কে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন। এবং ফরিদপুরে সিটি কর্পোরেশন ও বিভাগের ব্যাপারে আলোচনা করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মাননীয় সংসদ সদস্যের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলার সাবেক পৌর যুবদলের সভাপতি ও ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. তৈয়বুর রহমান মাসুদসহ ফরিদপুর জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় স্থানীয় জনগণের পক্ষ থেকে কামারখালী বাজার থেকে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর পর্যন্ত একটি সড়ক নির্মাণ ও উন্নয়নের দাবি জানানো হয়। উপস্থিত অতিথিবৃন্দ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং পরিবেশ সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রিংকু উদ্বোধন করলেন ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ১২:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬