সংবাদ শিরোনাম ::
জামালপুর ইউনিয়নে চলছে ফুটবল বিতরণের ঝড়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

মো: আরিফুর রহমান আরিফ, স্টাফ রিপোর্টার রাজবাড়ী
২০/৬/২০২৬ শনিবার দুপুর থেকে শুরু হয়েছে ফুটবল বিতরণের এক অপরূপ দৃশ্য। ক্রিয়ায় শক্তি ক্রিয়াই বল, খেলার জগতে এক অনন্য নাম ফুটবল। আর সেই সাথে মাদক মুক্ত সমাজ গড়ি – এই স্লোগানকে সামনে রেখে অ্যাডভোকেট আজিজুল ইসলাম রাজবাড়ী জজকোর্ট, এর সহযোগিতায় এবং মোঃ আলীবর্দী খান সভাপতি স্বেচ্ছাসেবক দল জামালপুর ইউনিয়ন বিএনপি এর নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করে যুবসমাজকে উপহার দিচ্ছেন ফুটবল। জামালপুর ইউনিয়ন বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আলীবর্দী খান বলেন সমাজের যুবক ছেলেরা জেনো মাদকের দিকে আসক্ত না হয় সেই জন্য বিভিন্ন ওয়ার্ডে ফুটবল বিতরণ করছি। মোহাম্মদ আলীবর্দী খান জানান এভাবেই চলতে থাকবে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ফুটবল বিতরণ।



















