ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইর বিশেষ অভিযান: লাইসেন্সবিহীন প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে সতর্কতা ফরিদপুরে অভিযান চালিয়ে মাদকসহ নারী গ্রেপ্তার সালথায় ছাত্রদলের কমিটি নিয়ে দ্বিমুখী চিত্র: একপক্ষে সংবাদ সম্মেলন, অন্যপক্ষে আনন্দ মিছিল কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ জয়বাংলা মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একাধিক হোটেলকে জরিমানা ফরিদপুরে ‘এইচ আর ইন্টারন্যাশনাল বাইক ক্লাব’ এর শুভ উদ্বোধন, বাইকপ্রেমীদের জন্য নানা সুবিধার ঘোষণা আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর দুই দিন পর  ওসি প্রত্যাহার। নগরকান্দার ডাঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল টঙ্গীতে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে ১৩ জন গ্রেফতার

ফরিদপুরে অভিযান চালিয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর শহরের শোভারামপুর বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক নারীকে গ্রেপ্তার করেছে। এ সময় তার বাড়ি থেকে নিষিদ্ধ মাদকজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

বুধবার (২৪ জুন) সকালে গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কোতোয়ালী থানার আওতাধীন শোভারামপুর বটতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। সকাল ১১টা থেকে প্রায় ১১টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে পারভীন (৩৭) নামে এক নারীকে আটক করা হয়।

পরবর্তীতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সমৃদ্ধ ৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের মোট পরিমাণ ছিল ৫০০ মিলিলিটার।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তাজ উদ্দিন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে অভিযান চালিয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬