ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে ২৬ লাখ টাকার ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের কথিত চোরাগোপ্তা তৎপরতার প্রতিবাদের দাবি ২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার গজারিয়া বাজার লিটিল স্টার কিন্ডারগার্টেন স্কুলে বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে শামা ওবায়েদকে সংবর্ধনা ফরিদপুরে ইয়াবা সেবনের গ্যাস লাইটার চাওয়া কে কেন্দ্র করে অসহায় বোতল সংগ্রহকারীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিলেন মাস্টারের ছেলে অসুস্থতার ছুটি না পেয়ে রাতের ডিউটিতে শ্রমিকের মৃত্যু, কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ

ফরিদপুরে ২৬ লাখ টাকার ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর মহানগর বার্তা

ফরিদপুরের কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-ঢাকা মহাসড়কের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার তল্লাশি করে ৮৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মো. রানা গাজী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর এলাকার রহিম গাজীর ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত রানা গাজী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। এছাড়া তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানানো হয়েছে।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদক, জব্দকৃত প্রাইভেটকার এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ হুমকি। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে ২৬ লাখ টাকার ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬