ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে ১৬ মাসের শিশু চুরির অভিযোগ, শিশুকে ফিরে পেতে পরিবারের আকুতি ফরিদপুরে নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরের কিশোর নাঈম সেক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি উলানিয়া হাট মাধ্যমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বাংলাদেশ এফ,জি কল্যাণ সমিতি কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত সদরপুরে নিখোঁজের ৩ দিন পর কাশবনে মিলল শিশুর গলিত লাশ: গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ৫ নগরকান্দায় আদালতের ১৪৪ ধারা ভেঙে ইতালি প্রবাসীর জমি দখল ও বাঁশ কাটার অভিযোগ কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নগরকান্দায় বসতবাড়ী থেকে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ

ফরিদপুরে নজরুল বর্ষ ২০২৬-২৭-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

oplus_2

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম ফরিদপুর:

ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে আয়োজিত ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম (সেবা), ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস. এম. আব্দুল হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাত জান্নাত রাবেয়াসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে একাডেমির সদস্যরাও তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন।

স্বাগত বক্তব্যে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস. এম. আব্দুল হাকিম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি, সাম্য ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নজরুলচর্চার মাধ্যমে তরুণ সমাজকে দেশপ্রেম, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করা সম্ভব।

সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান তাঁর বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাঁর সমাধি অবস্থিত। তিনি কবির সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার আহ্বান জানান।

পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম (সেবা) বিদ্রোহী কবি নজরুলের দেশপ্রেম, সাম্য, ন্যায়বোধ ও মানবিক আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা যুগে যুগে নজরুলের সাহিত্য থেকেই এসেছে। তিনি তরুণদের সত্য, ন্যায় ও সাহসের পথে চলার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, মানবতাবাদ ও সাহিত্যকর্ম আজও মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে অনুপ্রাণিত করে। তিনি নতুন প্রজন্মের মাঝে নজরুলচর্চা আরও বিস্তৃত করতে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ঈসাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং নজরুলের সাহিত্য ও সংস্কৃতির চেতনায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে নজরুল বর্ষ ২০২৬-২৭-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬