ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ পত্নীতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ফরিদপুরে ১৬ মাসের শিশু চুরির অভিযোগ, শিশুকে ফিরে পেতে পরিবারের আকুতি ফরিদপুরে নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরের কিশোর নাঈম সেক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি উলানিয়া হাট মাধ্যমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বাংলাদেশ এফ,জি কল্যাণ সমিতি কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত সদরপুরে নিখোঁজের ৩ দিন পর কাশবনে মিলল শিশুর গলিত লাশ: গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ৫ নগরকান্দায় আদালতের ১৪৪ ধারা ভেঙে ইতালি প্রবাসীর জমি দখল ও বাঁশ কাটার অভিযোগ কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়

ফরিদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে ফরিদপুর সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল ১১টায় ফরিদপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর সদর আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
এ সময় তিনি বলেন, কৃষকদের উন্নয়নই দেশের কৃষি খাতের উন্নয়নের মূল ভিত্তি। সরকার কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের ফলে সবজি উৎপাদন বাড়বে, প্রান্তিক কৃষকরা আরও উৎসাহিত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানো, কৃষকদের দক্ষতা উন্নয়ন এবং স্বাবলম্বী করে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট সময় : ০২:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬