ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক ফরিদপুরের পুলিশ সুপারের দায়িত্ব নিলেন শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জনসেবামুখী পুলিশিংয়ের অঙ্গীকার বাবুরচর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ঘেঁষে অবৈধ গাড়ি পার্কিং, ব্যাহত শিক্ষার পরিবেশ সদরপুরে ৩ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার, নেপথ্যে ঋণ ও পারিবারিক কলহ পটুয়াখালীর দুমকি হতে র‌্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার।  ফরিদপুরে ১৪৪ ধারার আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে নারীসহ পরিবারের সদস্যরা মারধরের শিকার চরভদ্রাসনে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৫ মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের পুলিশ সুপারের দায়িত্ব নিলেন শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জনসেবামুখী পুলিশিংয়ের অঙ্গীকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সরকারের সাম্প্রতিক পদায়ন আদেশের মাধ্যমে তাঁকে ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত পুলিশ সুপার বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, অপরাধ দমন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণই তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি সাধারণ মানুষের জন্য স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেও জানান।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানান এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে দায়িত্ব গ্রহণকে বরণ করে নেন।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে ফরিদপুরের সাবেক পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এ বদলি করা হয়েছে।

নতুন পুলিশ সুপারের যোগদানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁদের বিশ্বাস, তাঁর নেতৃত্বে ফরিদপুরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনমুখী পুলিশি সেবার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের পুলিশ সুপারের দায়িত্ব নিলেন শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জনসেবামুখী পুলিশিংয়ের অঙ্গীকার

আপডেট সময় : ০১:৩৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬