কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক
- আপডেট সময় : ০১:৪৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
বৃহস্পতিবার (৯ জুলাই) এক শোকবার্তায় এমপি নায়াব ইউসুফ মরহুমার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়েছে। এই মৃত্যু কেবল একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি নয়, সমাজ ও রাজনৈতিক অঙ্গনের জন্যও এক বেদনাদায়ক ঘটনা।
শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা করেন। পাশাপাশি শোকাহত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এ সময় এমপি নায়াব ইউসুফ এ কে এম কিবরিয়া স্বপনসহ পরিবারের সকল সদস্যের জন্য ধৈর্য, সাহস ও মানসিক শক্তি কামনা করেন এবং এই কঠিন সময়ে মহান আল্লাহ তাদের সহায় হোন বলে দোয়া করেন।

















