ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন কোতয়ালী থানার মাহমুদুল হাসান
- আপডেট সময় : ০৪:০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান। দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব এবং অপরাধ দমনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা, সেবার মানোন্নয়ন এবং সামগ্রিক কর্মদক্ষতার ভিত্তিতে ওসি মাহমুদুল হাসানকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচন করা হয়েছে।
এই স্বীকৃতি অর্জনের পর জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।



















