ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফরিদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ সদরপুরে জুলাই শহীদ দিবস পালিত: বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ঐক্যের আহ্বান ঈহান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফরিদপুর জেলা পুলিশের কেন্দ্রীয় রোলকল অনুষ্ঠিত, পুলিশ সুপারের দিকনির্দেশনা রাজবাড়ীর বালিয়াকান্দিতে র‍্যাবের মোবাইল কোর্টে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন কোতয়ালী থানার মাহমুদুল হাসান ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা কালিয়াকৈর পৌরসভার নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি

ফরিদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

জুলাই শহীদ দিবস উপলক্ষে ফরিদপুরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।

সকাল সাড়ে ৯টায় ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পর্যায়ক্রমে জেলা পুলিশ, জেলা পরিষদ, এলজিইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সরকারি রাজেন্দ্র কলেজ, গণপূর্ত অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিআরটিএ, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওজোপাডিকো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে জাতির ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

আপডেট সময় : ০৯:২৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬