ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফরিদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ সদরপুরে জুলাই শহীদ দিবস পালিত: বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ঐক্যের আহ্বান ঈহান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফরিদপুর জেলা পুলিশের কেন্দ্রীয় রোলকল অনুষ্ঠিত, পুলিশ সুপারের দিকনির্দেশনা রাজবাড়ীর বালিয়াকান্দিতে র‍্যাবের মোবাইল কোর্টে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন কোতয়ালী থানার মাহমুদুল হাসান ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা কালিয়াকৈর পৌরসভার নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি

ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর জেলা প্রতিনিধি:

‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ এবং সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি রাজধানী থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ এবং দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার ১০০নং ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে ফরিদপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের পরিবেশ সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের মানসিকতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০২:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬