ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত নগরকান্দার রামনগর ইউনিয়ন এ বিনামূল্যে ছানি রোগী বাছাই ও ফ্রি অপারেশন কার্যক্রম, চিকিৎসা পেলেন শত শত রোগী নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক মান্দায় মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১ ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার অব্যবস্থাপনায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ ফরিদপুরে একই সম্পত্তি নিয়ে বারবার মামলা, হয়রানির অভিযোগ: প্রতিকার চান জরিনা গং সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের শোক

নগরকান্দার রামনগর ইউনিয়ন এ বিনামূল্যে ছানি রোগী বাছাই ও ফ্রি অপারেশন কার্যক্রম, চিকিৎসা পেলেন শত শত রোগী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:

মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের জন্য অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে ছানি রোগী বাছাই ও ফ্রি অপারেশন কার্যক্রম। এ উপলক্ষে আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্পে এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।

চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ মহসিন বেগ এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চোখের চিকিৎসা নিতে উপস্থিত হন। ক্যাম্পে প্রায় ৮০০-এর অধিক রোগীর চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর ৩০৫ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। বাছাইকৃত রোগীদের পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ফ্রি চক্ষু ক্যাম্পটি অনুষ্ঠিত হয় ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে রোগী দেখা ও প্রাথমিক পরীক্ষা কার্যক্রম। দূর-দূরান্ত থেকে অসংখ্য রোগী এসে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, বাছাইকৃত ছানি রোগীদের অপারেশন সম্পন্ন করা হবে আনোয়ার হামিদা আই হাসপাতাল লিঃ, পশ্চিম খাবাসপুর, ফরিদপুরে। অপারেশনের জন্য রোগীদের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হয়েছে।

ক্যাম্প পরিচালনার সময় জানানো হয়, ছানি রোগীদের পরবর্তী কার্যক্রমের জন্য অবশ্যই মোবাইল নম্বর ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সঙ্গে রাখতে হবে।

এ মহৎ উদ্যোগের সার্বিক সহযোগিতায় রয়েছে বাড়ই ডাংগী যুব সংঘ। সংগঠনের সদস্যরা রোগীদের সহায়তা, ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চোখের চিকিৎসার এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অনেক দরিদ্র রোগী অর্থের অভাবে দীর্ঘদিন চোখের চিকিৎসা নিতে পারেননি। এই কার্যক্রমের মাধ্যমে তারা নতুন আশার আলো দেখছেন।

আয়োজকরা বলেন, মানুষের সেবার লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে, যাতে এলাকার অসহায় মানুষ বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে পারেন।

ছানি রোগীদের মুখে হাসি ফোটাতে এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগরকান্দার রামনগর ইউনিয়ন এ বিনামূল্যে ছানি রোগী বাছাই ও ফ্রি অপারেশন কার্যক্রম, চিকিৎসা পেলেন শত শত রোগী

আপডেট সময় : ১২:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬