ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদরপুরে অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল ধ্বংসের অভিযানে হামলার অভিযোগ: তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি নওগাঁ সদর থানার অভিযানে ট্রান্সফরমার চোর গ্রেপ্তার পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক সদরপুরে চুরির অভিযোগ ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, এলাকায় উত্তেজনা ‎মাদারীপুরে ঘরে রাখা বোমার বিস্ফোরণে উড়ে গেল টিনের চাল আতঙ্কে এলাকাবাসী হাতীর সাথে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে গিয়ে শিশু নিহত পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিল সরকার শিবচরে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিমুল তালুকদার, সদরপুর থেকে

সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুরের সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুনাহার। তাঁর সঠিক তদারকি ও সমন্বয়ে উপজেলার প্রায় সাড়ে ৮ কিলোমিটার দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজ সফলভাবে সম্পন্ন করার পর প্রকল্পের অব্যয়িত ৩৬ লাখ ৪০ হাজার ৬২০ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের নির্দেশনা ও তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়নে মূল ভূমিকা পালন করেন পিআইও নুরুনাহার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ২ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে চরবিষ্ণুপুর ও কৃষ্ণপুর ইউনিয়নের দুটি খালে মোট সাড়ে ৮ কিলোমিটার পুনঃখনন কাজ পরিচালিত হয়। তিন মাসব্যাপী খননকাজ শেষে শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতি ব্যবহারসহ সব আনুষঙ্গিক খরচ মেটানোর পরও পিআইও নুরুনাহারের দক্ষ অর্থ ব্যবস্থাপনায় বিপুল পরিমাণ এই অর্থ সাশ্রয় হয়। পরবর্তীতে সরকারি বিধি অনুযায়ী অব্যয়িত পুরো অর্থ কোষাগারে জমা দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, উন্নয়ন কাজ শেষে সরকারি অর্থ ফেরত দেওয়ার ঘটনা বিরল। প্রকল্পের মান বজায় রেখে অর্থ সাশ্রয় করায় তারা পিআইও নুরুনাহারসহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খাল দুটি পুনঃখননের ফলে এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষিকাজে বড় ধরনের সেচ সুবিধা তৈরি হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

আপডেট সময় : ০৫:৫৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬