ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ ফরিদপুর পৌরসভার সকল যানবাহনে রিফুয়েলিং সম্পন্ন। ফরিদপুরের চরভদ্রাসনে ইউসুফ শেখকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ ফরিদপুরে ৫৩ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন মাদারীপুরে ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।   টেপাখোলা গরুর হাট সংলগ্ন ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান, জলাবদ্ধতা নিরসনে পৌরসভার উদ্যোগ টেপাখোলা ইয়াছিন মঞ্জিল জামে মসজিদ সংলগ্ন সড়কের জলাবদ্ধতা নিরসনে পাইপ ড্রেন নির্মাণকাজ পরিদর্শন সাংবাদিক ইব্রাহিম হোসেনের বাবার মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শোক বিদায়ী ও নবাগত ১৪ বিজিবি অধিনায়কের সঙ্গে নওগাঁ পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে মানবপাচার মামলার আসামি শহিদুল মোল্লা গ্রেফতার

ফরিদপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‌।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনোয়ার তুহিন , সদর উপজেলা প্রতিনিধি 

গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুরের একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কোতোয়ালি থানার ধুলদী (বালিয়াডাঙ্গি) এলাকার ফুলদী ডাবল ব্রিজের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুন্সিগঞ্জ এলাকার কোহিনুর খাতুন ওরফে কইতর (৫১) এবং তিলকজান (৪৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানের সময় দুই নারীর পরিহিত বোরকার নিচে এবং শাড়ির ওপর পেট ও পিঠের সঙ্গে বিশেষ কৌশলে বাঁধা অবস্থায় পলিথিন ও কাপড়ে মোড়ানো মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার করা আলামতের নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২৬)-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক বেলায়েত হোসেন (ক-সার্কেল)-এর নেতৃত্বাধীন একটি রেইডিং টিম। পুরো অভিযানটি জেলা কার্যালয়ের উপপরিচালক শিরিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‌।

আপডেট সময় : ১০:১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬