সংবাদ শিরোনাম ::
আজ ফরিদপুর পৌরসভার সকল যানবাহনে রিফুয়েলিং সম্পন্ন।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

আনোয়ার তুহিন, সদর উপজেলা প্রতিনিধি
ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-এর উপস্থিতিতে আজ সকালে পৌরসভার সকল যানবাহনে রিফুয়েলিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
নিয়মিত সেবা কার্যক্রম সচল রাখা, যানবাহনের কার্যক্ষমতা বজায় রাখা এবং পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা নির্বিঘ্ন রাখতে এই রিফুয়েলিং কার্যক্রম পরিচালনা করা হয়।
পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যানবাহনগুলো সচল থাকলে বর্জ্য অপসারণ, ড্রেন পরিষ্কার, সড়ক রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন নাগরিক সেবা দ্রুত ও কার্যকরভাবে প্রদান করা সম্ভব হবে। ভবিষ্যতেও এ ধরনের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।












