ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক 

ভাঙ্গায় বিএসটিআইয়ের মোবাইল কোর্টে পাঁচ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের ভাঙ্গা বাজারে নিষিদ্ধ ও মানহীন প্রসাধনী বিক্রি, প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া খাদ্যপণ্য বিক্রি এবং ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) ভাঙ্গা উপজেলায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই ফরিদপুর কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পণ্য এবং সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।

অভিযানে ভাঙ্গা বাজারের বলাই স্টোর ও চাকলাদার স্টোরকে নিষিদ্ধ ক্ষতিকারক স্কিন ক্রিম এবং বিএসটিআইয়ের সিএম লাইসেন্সবিহীন স্কিন ক্রিম ও হেয়ার অয়েল বিক্রির অভিযোগে পৃথকভাবে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে মোবাইল কোর্ট চলাকালে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগও আনা হয়।

এ ছাড়া খান স্টোরকে একই ধরনের নিষিদ্ধ ও লাইসেন্সবিহীন প্রসাধনী বিক্রির অভিযোগে এবং অভিযান চলাকালে দোকান বন্ধ করে পালানো ও আদালতের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আল-মদিনা ফুড অ্যান্ড বেকারিকে ব্রেড ও বিস্কুট বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অন্যদিকে রেজাউল স্টোরকে গুণগতমানহীন স্কিন ক্রিম ও হেয়ার অয়েল বিক্রির অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি ভাঙ্গা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলমের নেতৃত্বে পরিচালিত হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. সাব্বির হোসেন পুলক।

বিএসটিআই ফরিদপুর কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, নিম্নমানের ও অননুমোদিত পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাঙ্গায় বিএসটিআইয়ের মোবাইল কোর্টে পাঁচ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০১:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬