সদরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৮:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজন, আনন্দ মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা সদরে একটি বিশাল র্যালি বের করা হয়।
সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্ধারিত জমায়েতস্থলে এসে যোগ দেন। পরে উপজেলা বিএনপির আহবায়ক কাজী বতরুজ্জামান বদু কাজী এবং সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যার নেতৃত্বে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক কাজী বতরুজ্জামান বদু কাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ শহিদুল ইসলাম খান বাবুল।
আলোচনা সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র্যালি ও সভাকে কেন্দ্র করে পুরো উপজেলা চত্বরে দিনভর এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।









