ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ফরিদপুরে নৃশংস হামলা: কোদালের আঘাতে নিহত ৩, গুরুতর আহত ১ ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠা পানির কুমির উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মাতোয়ারা জনপদ জামালপুরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত 

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কে এম সাকিবের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী-মল্লিকেরবেড় খেয়াঘাটে এ হামলার ঘটনা ঘটে। রাতেই তাকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
আহত কে এম সাকিব মোরেলগঞ্জ উপজেলার ঘোষিয়াখালী গ্রামের বিল্লাল খলিলাফার বড় ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক।
হাসপাতালে চিকিৎসাধীন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা কে এম সাকিব জানান, রাতে ঘষিয়াখালী থেকে মল্লিকেরবেড় যেতে খেয়াঘাটে গেলে ঘাটের ট্রলার মালিকরা বলেন, জাহিদ ট্রলার চালাতে নিষেধ করছে। তখন বিষয়টি জানতে গেলে, জাহিদের লোকজন শাওন, রনি, সবুজ, তুহিন, মারজান ও রাফি আমার উপর হামলা করে। তাদের মারধরে আমার মাথা ফেটে গেছে, শরীরের বিভিন্ন স্থানে পিটিয়েছে হামলাকারীরা। হামলাকারীদের বেশিরভাগের বাড়ি রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকায়। জাহিদুল ইসলামসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আওয়ামী আমল থেকে ঘষিয়াখালী-মল্লিকেরবেড় খেয়াঘাটটি দখল করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় এর আগেও আমাকে তারা প্রাণনাশের হুমকি দিয়েছিল।
বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা যুগ্ম আহ্বায়ক কে এম সাকিবকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি অনেকটাই সংকটমুক্ত।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানজানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিবকে বাগেরহাট ২৫০ শহর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান চলছে। তবে অভিযুক্ত বেশিরভাগের বাডি রামপাল উপজেলায় হওয়ায় কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আহত সাকিবের প¶ থেকে এখন পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি।#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহত

আপডেট সময় : ০২:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫