ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ জয়বাংলা মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একাধিক হোটেলকে জরিমানা ফরিদপুরে ‘এইচ আর ইন্টারন্যাশনাল বাইক ক্লাব’ এর শুভ উদ্বোধন, বাইকপ্রেমীদের জন্য নানা সুবিধার ঘোষণা আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর দুই দিন পর  ওসি প্রত্যাহার। নগরকান্দার ডাঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল টঙ্গীতে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে ১৩ জন গ্রেফতার আলীপুরে শিশুর ওপর নির্মম নির্যাতন, ক্ষোভ ও উদ্বেগে ফরিদপুরবাসী নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ ফরিদপুর সদরে বিএসটিআইয়ের টাস্কফোর্স অভিযান, ৮ মামলায় ৬২ হাজার টাকা জরিমানা

জয়বাংলা মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একাধিক হোটেলকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলামিন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

২১ জুন ২০২৬:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা মোড় বাজারে ভেজাল খাদ্যদ্রব্য ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে বাজারের কয়েকটি হোটেলকে জরিমানা করা হয়।

রোববার (২১ জুন) পরিচালিত এ অভিযানে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি না মানা, ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য ব্যবহার এবং নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় কয়েকটি হোটেলে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অনিয়মের কারণে দায়ী প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয় এবং আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়

স্থানীয় সচেতন মহল ভোক্তাদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন। তাদের মতে, বাজারে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের বিরুদ্ধে কঠোর অবস্থান জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জয়বাংলা মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একাধিক হোটেলকে জরিমানা

আপডেট সময় : ০৮:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬