ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ৫ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা সদরপুরে হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ফরিদপুরের পুলিশ সুপার মিরপুরে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার: বয়স্কদের নিরাপত্তা ও পারিবারিক দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন গজারিয়া স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন ফরিদপুর প্রতিনিধি: মো:নজরুল ইসলাম হিরু গাজারিয়া স্পোর্টিং ক্লাবের ২০২৬ সালের নতুন কমিটি গঠন ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: শিশুসহ নিহত ৫, আহত ২ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ দোয়া মাহফিল কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক নগরকান্দার ডাঙ্গীতে যোগদান সভা অনুষ্ঠিত ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, অভিযুক্ত ব্যক্তি পলাতক রায়পাড়া-শাহমল্লিকদী সেতুর উদ্বোধন: ভাঙ্গার যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার সূচনা

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

Oplus_16908290

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর

চৌধুরী নায়াব ইউসুফের আয়োজনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) দুপুর ১টায় ফরিদপুর সদর আসনের জননন্দিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে ও আয়োজনে হালিমা গার্লস স্কুল মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক, সাহসী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি দেশের জনগণের অর্থনৈতিক মুক্তি, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও কর্মধারা আজও দেশের কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বিশেষ মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, নিরাপত্তা এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর নেতৃত্বের সফলতা কামনা করে দোয়া করা হয়।

ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত দোয়া মাহফিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ দোয়া মাহফিল

আপডেট সময় : ০৮:৫৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬