ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি ফরিদপুর মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩ ফরিদপুরে সরকারি জায়গা দখলের অভিযোগ, পাকা স্থাপনা নির্মাণে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্স-বিআরটিসি বাস সংঘর্ষে নিহত ৫ ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবিকা নাসিমা খাতুন

ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে ২টি বিদেশি পিস্তল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ২১১ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার-  বিশেষ প্রতিনিধি 

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বাগবাড়ী রাজপাড়া এলাকায় র‌্যাব-১০ এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর ২০২৫) সকালে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পেশাদার অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে ভোরে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাগবাড়ী রাজপাড়া এলাকায় অবস্থান নেয়।

পরে সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে ওই এলাকার মোঃ আবুল কালাম আজাদের তিনতলা ভবনের ছাদের সিঁড়ির কোণায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানের সময় পেশাদার অস্ত্র ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেফতারের জন্য র‌্যাব-১০ এর অভিযানিক দল তৎপরতা অব্যাহত রেখেছে। উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, র‌্যাব-১০ সব সময় সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে সচেষ্ট। এই অভিযানও তারই অংশ, যা এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে ২টি বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫