ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

নগরকান্দায় রাতভর অবৈধ মাটি কাটার অভিযোগ, অতিষ্ঠ স্থানীয়রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ২০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৃষ্ণার ডাঙ্গী গজারিয়া কোলপাড় আল হেলাল জামে মসজিদের মাঝামাঝি এলাকায় দীর্ঘদিন ধরে দিন-রাত অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে হারুন নামে এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, হারুনের নেতৃত্বে শুধু গজারিয়া এলাকাতেই নয়, রামনগর ইউনিয়নসহ আশেপাশের বিভিন্ন ইউনিয়নে বছরের পর বছর ধরে একাধিক স্থানে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। এছাড়াও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় তার আরও কয়েকটি মাটি কাটার সাইট রয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, অবৈধভাবে মাটি কাটার কারণে স্থানীয় সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিন-রাত ট্রাক ও ট্রলি চলাচলের ফলে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে ছোট ছোট শিশুদের রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গভীর রাত পর্যন্ত ট্রলি ও ভেকুর বিকট শব্দে শিশুদের ঘুম ভেঙে যায়। এছাড়া অতিরিক্ত ধুলাবালির কারণে বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের দাবি, অবৈধ মাটি উত্তোলনের সঙ্গে জড়িত হারুনকে দ্রুত আইনের আওতায় এনে মাটি কাটা বন্ধ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ আরও চরম দুর্ভোগের মধ্যে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগরকান্দায় রাতভর অবৈধ মাটি কাটার অভিযোগ, অতিষ্ঠ স্থানীয়রা

আপডেট সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬