সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় উত্তেজনা শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ ডাক্তার বাড়ি এলাকায় রহস্যজনকভাবে একজন যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। মৃত ব্যক্তির নাম মোস্তাফিজার রহমান (৩৯), যিনি জয়পুরহাটের পাঁচবিবি থানার কোতোয়ালিবাগ গ্রামের মো. মনতাজ উদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজার দীর্ঘদিন ধরে কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ঘটনার দিন সকালে তার বন্ধ ঘর থেকে পচা দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীরা সন্দেহ বোধ করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মোস্তাফিজারের অর্ধগলিত লাশ উদ্ধার করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়রা এই ঘটনার পর আতঙ্কিত। তারা পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত তদন্ত চালিয়ে রহস্য উদঘাটন করতে। এই হত্যাকাণ্ড বা রহস্যজনক মৃত্যুর পেছনে প্রাথমিকভাবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্পষ্ট হবে।
Rezaul Karim
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট, ২০২৫
কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ
Rezaul Karim
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট, ২০২৫
২৭ আগস্ট ফরিদপুর সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Rezaul Karim
বুধবার, ২৭ অগাস্ট, ২০২৫
১৭ দেশের বাজার হারিয়েছে কাঁচাপাট, কমেছে রপ্তানি।
Rezaul Karim
বুধবার, ২৭ অগাস্ট, ২০২৫
বোয়ালমারীতে সাংবাদিকের উপর মাদক কারবারিদের হামলা
Rezaul Karim
বুধবার, ২৭ অগাস্ট, ২০২৫
মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসায় পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
Rezaul Karim
বুধবার, ২৭ অগাস্ট, ২০২৫
কানাইপুরে স্থানীয় যুব সমাজের ব্যানারে মানবাধিকার কর্মী জহিরকে সংবর্ধনা
Rezaul Karim
মঙ্গলবার, ২৬ অগাস্ট, ২০২৫
জনপ্রিয় সংবাদ
পাওনা টাকা চাইতে গিয়ে জা’র হামলায় গৃহবধূ রক্তাক্ত জখম, থানায় অভিযোগ
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ফরিদপুরে মিথ্যা মামলা দায়েরের দায়ে স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুরে এসআরবি-১০-এর অভিযানে বিদেশি রিভলবার ও ককটেল সহ সাব্বির আহমেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
শিবচরে রাতের আঁধারে জমি দখল ও গাছ কাটার অভিযোগ,ভুক্তভোগীদের মানববন্ধন
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারে ইলিশ মাছের জমজমাট বেচাকেনা
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
ছাত্র অধিকার পরিষদের সভাপতির ক্ষোভ, ‘কমিটি থাকবে, কর্মী খুঁজে পাওয়া যাবে না’
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুরে দুই তরুণের যাবজ্জীবন কা*রা*দ*ণ্ড
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম ::










