ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস সিজারের ৫১ দিন পর প্রসূতির মৃত্যু, পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ

আয়না ঘরে যাদের বন্দি রেখেছিল তাদের  অনেকেই এখনো  নিখোঁজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৩৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, নানা অন্যায় অত্যাচার, মামলা, জেলজুলুম, রিমান্ডের মাধ্যমে দেশ চালিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। ক্ষমতায় থাকার জন্য তিনি যাদের আয়না ঘরে বন্দি করে রেখেছিল, তাদের অনেকেই এখনো নিখোঁজ রয়েছে । যাদের অনেককে আমরা এখনো খুঁজে পাইনি।
তিনি মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা মানুষের বাক স্বাধীনতা, ভোটের অধিকার নষ্ট করেছিল। আমরা লড়াই করে শেখ হাসিনাকে বিদায় করেছি। কিন্তু এখনো আমাদের লড়াই শেষ হয়নি। এখনো ষড়যন্ত্র চলছে। তাই আমাদের এ যুদ্ধ চলছে চলবে। যতদিন পর্যন্ত না এদেশে জনগণের ভোটে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, ততদিন আমাদের যুদ্ধ চলবে।
এ নেতা বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পালিয়ে যাননি। দেশের জন্য গণতন্ত্রের জন্য ও দেশবাসীর জন্য তিনি দেশ ত্যাগ করেননি। তিনি ৭ বছর কারা বরণ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেদিন উনাকে এক কাপড়ে বের করে দিয়েছিল। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে নানাভাবে মিথ্যা অপবাদ দিয়েছিল। তিনি নাকি দুর্নীতিবাজ। কিন্তু এটা তারা প্রমাণ করতে পারেনি। তার নামে ঢাকা শহরে কোনো বাড়ি নেই। তিনি সততা ও নিষ্ঠার সাথে জীবন-যাপন করেছেন। আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে তারেক রহমানকে ও বিএনপিকে বিব্রত হতে হয়। তবে সবাই ঐক্যবদ্ধ থেকে এগিয়ে গেলে আগামীর বাংলাদেশ হবে  বৈষম্যহীন বাংলাদেশ।
কালিয়াকৈর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শিপলু বকশির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য রফিকুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সোহেল উদ্দিন, গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান মুন্না, সদস্য সচিব আশরাফ চৌধুরী শাওনসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি, গাজীপুর জেলা, কালিয়াকৈর উপজেলা,  পৌর সেচ্ছাসেবক দল, উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীসহ, বিভিন্ন দেশের প্রবাসী সেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আয়না ঘরে যাদের বন্দি রেখেছিল তাদের  অনেকেই এখনো  নিখোঁজ

আপডেট সময় : ০৩:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫