ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি ফরিদপুর মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩ ফরিদপুরে সরকারি জায়গা দখলের অভিযোগ, পাকা স্থাপনা নির্মাণে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্স-বিআরটিসি বাস সংঘর্ষে নিহত ৫ ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবিকা নাসিমা খাতুন

৩৯ টি চোরাই মোবাইল, ১টি ল্যাপটপ ও ২টি ঘড়িসহ সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৬২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইমন চৌধুরী

রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল, ল্যাপটপ, ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীসহ সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১। মাজহারুল ইসলাম (৩৫), ২। মো: জসীম উদ্দিন (৩৮), ৩। সাইফুল ইসলাম (৩২) ও ৪। মো: কালাম চোধুরী (৪০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৯টি চোরাই মোবাইল, একটি চোরাই ল্যাপটপ, দুটি চোরাই ঘড়ি এবং বেশ কিছু মোবাইল কভার ও স্ক্রিন প্রটেক্টর উদ্ধার করা হয়।

বুধবার (৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, আজ বুধবার গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রথমে শনির আখড়ার শেকদির একটি বাসা থেকে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে শনির আখড়া থেকে জসীম উদ্দিনকে ও গুলিস্তান থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলামের দেয়া তথ্যমতে পরবর্তীতে যাত্রাবাড়ী থেকে কালাম চৌধুরীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ৩৯ টি চোরাই মোবাইল, একটি চোরাই ল্যাপটপ, দুটি চোরাই ঘড়ি এবং বেশ কিছু মোবাইল কভার ও স্ক্রিন প্রটেক্টর উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন মেলা, ওয়াজ মাহফিল ও জনসভা হতে কৌশলে মোবাইল চুরি করতো। পরবর্তী সময়ে সেগুলো দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রয় করতো। এছাড়াও তারা চোরাই মোবাইল, ঘড়ি এবং ল্যাপটপ ক্রয় ও বিক্রয়ের সাথে জড়িত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৩৯ টি চোরাই মোবাইল, ১টি ল্যাপটপ ও ২টি ঘড়িসহ সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি।

আপডেট সময় : ০২:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫