ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মিথ্যা মামলা দায়েরের দায়ে স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড ফরিদপুরে পল্লী জসীম মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ছাত্র অধিকার পরিষদের সভাপতির ক্ষোভ, ‘কমিটি থাকবে, কর্মী খুঁজে পাওয়া যাবে না’ ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারে ইলিশ মাছের জমজমাট বেচাকেনা ফরিদপুরে এসআরবি-১০-এর অভিযানে বিদেশি রিভলবার ও ককটেল সহ সাব্বির আহমেদ গ্রেপ্তার ফরিদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত  ফরিদপুরে দুই তরুণের যাবজ্জীবন কা*রা*দ*ণ্ড ‌ কালিয়াকৈরে তীব্র এলপিজি গ্যাসের সংকট বাড়তি দামেও মিলেনা গ্যাস মধ্যবিত্ত মানুষের এগুলো দেখার কেউ নেই ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

ফরিদপুরে মহিলা ও শিশু কিশোরী সেফহোমে এক ভারসাম্যহীন নারীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ২৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুর মহিলা ও শিশু কিশোরী সেফহোমে মানসিক ভারসাম্যহীন ইতি বালা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ৯ জানুয়ারি-২৫ তারিখে প্রতিদিনের ন্যায় সেফহোমের শয়ন কক্ষে সকলে ঘুমাতে যায়,রাত অনুমান ২-৩০ মিনিটের সময় হঠাৎ ইতিবালা নামে একজন অসুস্থ হলে সেফহোমে কর্তব্যরত কয়েকজন মহিলা আনসার সদস্যরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ইতি বালা কে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সেফহোমের উপ- তত্ত্বাবধায়ক তাহসিন জামান এর নির্দেশে ডলি সাহা ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে কোতয়ালী থানার এসআই কবীর আহমেদ ও ফায়েকুজ্জামান ঘটনা জানার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। ইতি বালার মৃত্যু সম্পর্কে সেফহোমে এর উপ তত্বাবধায়ক তাহসিন জামান সাংবাদিকদেরকে বলেন, ইতি বালা হঠাৎ অসুস্থ হলে রাতেই বিষয়টা আমাকে জানায় আমি তাৎক্ষণিক হাসপাতাল নেওয়ার নির্দেশ দেই। পরবর্তীতে জানতে পারি ইতিবালা মারা গেছেন। তিনি আরো বলেন ইতি বালা একজন মানসিক ভারসাম্যহীন রূগী ছিলেন তাকে আমরা ভালো করার জন্য ইতিপূর্বে পাবনা মানসিক হাসপাতালেও দীর্ঘদিন চিকিৎসা করেছি মহামান্য আদালতের নির্দেশনায় যার স্মারক নং ১৫৪। এ সময় তাহসিন জামান সাংবাদিকদের আরও বলেন, জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেছি, জেলা প্রশাসকের নির্দেশনা ও সেফহোমের নিয়ম অনুযায়ী ময়না তদন্তের জন্য একটি আবেদন করেছি। এরই ধারাবাহিকতায় ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম, এসআই কবির আহমেদ কনস্টেবল ফায়েকুজ্জামান জামান ও একজন নারী কনস্টেবলের উপস্থিতিতে ইতি বালার মরদেহটি ময়না তদন্ত করা হয়।ইতি বালার মৃত্যু সম্পর্কে জানতে চাইলে কোতোয়ালী থানার এসআই মোঃ কবির আহমেদ বলেন, ময়নাতদন্ত হলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইতি বালার ময়নাতদন্ত চলছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুরে মহিলা ও শিশু কিশোরী সেফহোমে এক ভারসাম্যহীন নারীর মৃত্যু

আপডেট সময় : ১২:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫