ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে হাসেম জুট ইন্ডাস্ট্রিজে ভয়াবহ অগ্নিকাণ্ড: কোটি টাকার ক্ষতি জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত, সমতাভিত্তিক উন্নয়নে জোর। ত্যাগ-সংগ্রামের স্বীকৃতি চান সাহিদা বেগম মধুখালীতে অবৈধ মাটি উত্তোলন: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। সালথায় গভীর রাতে খড়ের ঘরে অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতি রামুতে গরু চুরির অভিযোগ, শালিসে স্বীকার করেও গা-ঢাকা অভিযুক্তরা। ফরিদপুর সদর থেকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী সাহিদা বেগম দুঃসময়ের ত্যাগী নেত্রী সাহিদা বেগম: সংগ্রাম ও সাহসিকতার এক অনন্য প্রতিচ্ছবি ফরিদপুরে রেললাইনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ফরিদপুরে অবৈধ মাটি ও বালু উত্তোলনের অভিযোগ, জনদুর্ভোগ চরমে।

গাজীপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলা নারীসহ আহত ৪ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ২০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক সাংবাদিকের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এতে সাংবাদিকসহ তার পরিবারের নারী সদস্যসহ চারজন আহত হয়। দুপুরে সদর উপজেলার ভবানীপুর (বেপারীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।ভুক্তভোগী সাংবাদিক গাজীপুরের স্থানীয় দৈনিক আজকের জনতা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন।

তিনি সদর উপজেলার ভবানীপুর এলাকার মৃত লাল মিয়ার ছেলে আমিনুল ইসলাম। ভুক্তভোগী আরো জানান, স্থানীয় মৃত হেকিম বেপারীর ছেলে বিল্লাল বেপারী (৫০), এবং তার ছেলে জাহিদ (২৫) জহিরুল ইসলাম (৩০) সহ আরও কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়ির প্রবেশপথে অবৈধভাবে পিলার স্থাপন করেন। এতে বাধা দিলে তারা হুমকি দেয় এবং পরে আমিনুল ইসলামের পরিবারকে মারধর করে।হামলায় আমিনুল ও তার স্ত্রী রাজিয়া সুলতানা পাপিয়া, ভাই নুরুল ইসলাম এবং হারুন আহত হন। নুরুল ইসলাম কুড়ালের আঘাতে গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আমিনুল ইসলাম আরোও জানান, সাংবাদিকতা করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তুলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

ভুক্তভোগী প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানান। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সাংবাদিকসহ তার পরিবারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলা নারীসহ আহত ৪ জন

আপডেট সময় : ০৩:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫