ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার ছদ্মবেশে অভিযান: খালি গায়ে কৃষক সেজে পলাতক ডাকাত গ্রেপ্তার, পুলিশের প্রশংসা ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ে অনিয়মের অভিযোগ একই প্রতিষ্ঠানের পুনঃপুন কাজ পাওয়া নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি জোরালো ফরিদপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬: দৃষ্টিনন্দন আয়োজন, দর্শনার্থী বাড়াতে বিশেষ উদ্যোগ গোয়ালচামটে সড়কের পাশে ময়লার স্তূপ: জনস্বাস্থ্য হুমকির মুখে, দ্রুত ব্যবস্থা চায় নগরবাসী পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন সমাজসেবিকা নাসিমা খাতুন ফরিদপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে করণীয় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সদরপুরে সাংবাদিকদের ওপর হামলা: ক্ষমা চেয়ে রক্ষা, বর্জন কর্মসূচি প্রত্যাহার—সতর্ক বার্তা দিলেন সাংবাদিকরা

চোরাই ও মাদকচক্রের অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা,থানায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার:
রাজধানীর দক্ষিণখানে চোরাই ও মাদকচক্রের গোপন কর্মকাণ্ড অনুসন্ধানে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল এস-এর অনুসন্ধানী প্রতিবেদকরা। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন সাংবাদিক। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণখান থানার কোটবাড়ী এলাকায় সিয়াম স্টোর সংলগ্ন পাকা রাস্তায়।

চ্যানেল এস-এর অনুসন্ধানী রিপোর্টার তরিকুল ইসলাম দক্ষিণখান থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করেন, তাদের টিম জানতে পারেন—কোটবাড়ী এলাকার এক বাড়িতে মেট্রোরেলের চোরাই মালামাল কেনাবেচা হচ্ছে। দুপুর একটার দিকে টিম সদস্যরা তথ্য-প্রমাণ সংগ্রহে পালনের বাড়ির দিকে গেলে হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে ঐ চক্রের মাদক বিক্রির কিছু দৃশ্য।

ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে, পুলিশ পৌঁছানোর আগেই চক্রটির সদস্যরা হামলা চালায়। মনির শিকদার (৩৬), জয়নব বেগম (৩৮), ফয়সাল (২৫) ও আরও ১৫-২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় রিপোর্টার মিজানুর রহমান (৩০) গুরুতর আহত হন। তার মাথায় এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত করা হয় এবং তার কাছ থেকে একটি ভিভো এক্স৮০ (মূল্য প্রায় ৮০ হাজার টাকা) ও একটি গোপন ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। ক্যামেরাপারসন শাকিল আল ফারুকী (২৯) গুরুতর আহত হন, এবং রিপোর্টার শান্ত ইসলাম (২৫)-এর কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

চক্রটি ঘটনাস্থলে চ্যানেল এস-এর ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে এবং ক্যামেরার মেমোরি কার্ড নিয়ে যায়, যেখানে চোরাই মালামাল ও মাদকের ভিডিও ফুটেজ সংরক্ষিত ছিল। সবমিলিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ।

এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃদ্ধা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরেই চোরাই মালামাল কেনাবেচা, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তিনি জানান, ফয়সাল নামের একজন কিশোর গ্যাং লিডার যেকোনো প্রতিবাদেই দলবল নিয়ে হামলা চালায়।

দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা,জানান, সাংবাদিকদের ওপর হামলা কোনভাবেই বরদাস্ত করা হবে না। এ ঘটনায় একটি নারী সদস্যকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আহত সাংবাদিক মিজানুর রহমান ও শাকিল আল ফারুকী বর্তমানে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চোরাই ও মাদকচক্রের অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা,থানায় মামলা

আপডেট সময় : ০২:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫