ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ ২০ বছরের সরকারি চাকরি, যেনো আলাদিনের চাকরি ৪ কোটি টাকার বাড়ি: গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন  কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী  নোটিশের পর আজ বিকেল ৩টায় ফরিদপুরে উচ্ছেদ অভিযান। কিছু মানুষ হারিয়ে যাওয়ার পরই তাদের মূল্য বোঝা যায়

গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার

গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) ফেসবুকে ২ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা মনির এক অজ্ঞাত নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গাজীপুরজুড়ে সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুরু হয়েছে সমালোচনার ঝড়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানান, দলীয় গুরুত্বপূর্ণ পদে থেকে এমন অসামাজিক কার্যকলাপ অত্যন্ত দুঃখজনক ও দলের ভাবমূর্তির জন্য হানিকর। তারা মনিরের বিরুদ্ধে দ্রুত দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ জানান, ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে মনিরের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না, এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি নষ্ট হোক, তা আমরা বরদাস্ত করব না।”

তবে এ বিষয়ে বিএনপি নেতা মনিরুল ইসলাম মনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল।

আপডেট সময় : ০১:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫