ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্র্যাক সিডের উদ্যোগে ফরিদপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্র্যাক সিডের উদ্যোগে ফরিদপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মধুখালীতে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ,অভিযুক্ত রিপন মল্লিক কে আটক করেছে পুলিশ  করবো কাজ, গড়বো দেশ — সবার আগে বাংলাদেশ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার ফরিদপুরের সালথায় হামলার জেরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, আহত ২ জাতীয় পরিচয়পত্রে বাধ্যতামূলক মোবাইল নম্বর সংযুক্তির ব্যাপারে আমার কিছু কথা অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আমার আহ্বান নগরকান্দায় বড় ভাইয়ের হাতের কব্জি কাটলেন ছোট ভাই ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত ফরিদপুরে বিএসটিআই’র সমন্বিত মোবাইল কোর্টে ৮ মামলায় জরিমানা ১ লাখ ৪৮ হাজার টাকা

সদরপুর চরমোনাই ইউনিয়নের অন্তত ৫ হাজার লোকের যাতায়তের রাস্তা দখলমুক্ত করলেন ভ্রাম্যমান আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ

সদরপুর চরমোনাই ইউনিয়নের ৫ হাজার লোকের যাতায়তের রাস্তা অবৈধ দখলদারদের হাত থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা  করে  দখলমুক্ত করলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। চলাচলের রাস্তা দখলমুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে শান্তিও স্বস্তি  ফিরে এসেছে।

রবিবার( ৪ মে)  সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুরের  সদরপুর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাড়ীকান্দি গ্রামে এলাকাবাসীর  যাতায়তের  রাস্তার  উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে বাধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাড়ীকান্দি গ্রামের ফটিক মাতব্বর বাড়ি থেকে ত্রাণের ব্রিজ পর্যন্ত প্রস্তাবিত এইচবিবি রাস্তার প্রকল্পের আওতাধীন এলাকার সীমানার ভেতরে থাকা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়।চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি ছিল এলাকাবাসীর প্রাণের দাবি। আজ উপজেলা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে রাস্তা নির্মাণের পথ সুগম হলো। এতে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহনেও সুবিধা হবে।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে কেউ বাধা দিলে বা অবৈধভাবে দখল করে থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই এলাকায় জনগণের স্বার্থে এইচবিবি রাস্তা নির্মাণ করা হচ্ছে,রাস্তার জন্য এলাকাবাসী জমি দিয়েছে, তাই এ প্রকল্পের আওতাধীন এলাকার সীমানার ভেতরে থাকা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

স্থানীয় এলাকাবাসী জানান, প্রায় ৫ হাজার লোকের যাতায়তের রাস্তায় একটি মহল অবৈধ স্থাপনা তৈরী করে দখল করে রেখেছিল। আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় জনমনে শান্তি ফিরে এসেছে।

উচ্ছেদ অভিযানের প্রতি   সন্তোষ প্রকাশ করে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

শিমুল তালুকদার- সদরপুর,ফরিদপুর মোবাইল-০১৭১৯১০৩৬১৫

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সদরপুর চরমোনাই ইউনিয়নের অন্তত ৫ হাজার লোকের যাতায়তের রাস্তা দখলমুক্ত করলেন ভ্রাম্যমান আদালত

আপডেট সময় : ০৫:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫